শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বজরংবলী পূজা
পাইকগাছায় বজরংবলী পূজা
এস ডব্লিউ; খুলনা বিভাগে এই প্রথম পাইকগাছার গড়ইখালী’র হোগলার চকে বজরংবলী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাবলী হনুমানের জন্মজয়ন্তীতে উপজেলার গড়ুইখালী ইউনিয়নবাসির উদ্যোগে স্থানীয় উৎসায়ী যুবকদের প্রেরণায় এ পূজা উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ২ রা বৈশাখ ১৪২৯ সন,১৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬ টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে ঘোষখালী নদী ঘেষা হোগলারচকে বজরংবলী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । পূজা উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ১৭- ১৮ এপ্রিল ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায রয়েছেন গড়ইখালীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, সিঙ্গাপুর প্রবাসী কয়েকজন যুবকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। গত ১ সপ্তাহে স্থানীয় প্রতিমা শিল্পী পুলিন কয়াল ও তার দু’ছেলে দীপঙ্কর ও দেবাশীষ কয়াল দিনরাত পরিশ্রম করে ২১ হাত উচ্চঁতা বিশিষ্ট মহাবলী হনুমানের মুর্তি তৈরী করেছেন। আয়োজকরা জানান, ইতোপূর্বে দেশে প্রথম মাদারীপুরে বজরংবলী পূজা হয়েছিল। আর দ্বিতীয় বারের মতো খুলনার পাইকগাছার হোগলারচকে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ইন্টারনেট থেকে অভিজ্ঞতা নিয়ে স্থানীয় যুবক অরিষ্টান,নীলয়,মনোজ,প্রদীপ,প্রসেনজিৎ,তুষার,আকাশ,কংকন,রতন, সৌরভ, বরুন,সুজয়,সবুজ, সুজয,উজ্জ্বল, চিন্ময়,দেবপ্রসাদ একাধিক যুবকরা বজরংবলী পূজার উদ্যোগ গ্রহন করেন। কমিটির সভাপতি দুলাল মন্ডল, সম্পাদক লক্মীকান্ত মন্ডল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মানবেন্দ্র নাথ মন্ডল বলেন, বজরংবলী পূজায় অনুষ্ঠিত হবে ৩ দিনের উৎসব ।






মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে 