শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » রাজনীতি » বর্তমান যুব সমাজ জয় বাংলা ছাড়া শোনেনি, আ’লীগ সুসংগঠিত করতে তাদেরই বাছাই করতে হবে –অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি
প্রথম পাতা » রাজনীতি » বর্তমান যুব সমাজ জয় বাংলা ছাড়া শোনেনি, আ’লীগ সুসংগঠিত করতে তাদেরই বাছাই করতে হবে –অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি
৫৭৬ বার পঠিত
শুক্রবার ● ১৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমান যুব সমাজ জয় বাংলা ছাড়া শোনেনি, আ’লীগ সুসংগঠিত করতে তাদেরই বাছাই করতে হবে –অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি

---আহসান হাবিব, আশাশুনি  : অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, তৃণমূল থেকে পরীক্ষিত সোনার সৈনিকদের বাছাই করে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে হবে। প্রত্যেক ওয়ার্ড থেকে কমপক্ষে উদীয়মান ২শ আওয়ামী সৈনিককে একত্রিত করতে হবে। তবেই আওয়ামীলীগের ভীত মজবুত হবে। সকলে মিলেই এ সৈনিক যাচাই বাছাই করে ঠিক করতে হবে। ১৫/১৬ বছরের যুবকেরা জয় বাংলা ছাড়া আর কিছু শোনেনি, তাই তাদেরকেই বাছাই করতে হবে এবং সুসংগঠিত করার ব্যবস্থা করতে হবে। জামাত-বিএনপি দেখলে চলবে না, দেখতে হবে কাদের দলে নিলে দল সুসংগঠিত হবে। তাদেরকেই সামনের কাতারে আনতে হবে। আমি এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর ভেতর কোন ভেদাভেদ নাই, আমরা দুজনই ভাই ভাই। অতএব, আমাদের ভেতরে কেহ ভেদাভেদ সৃষ্টি করতে পারবে না। যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে চিহ্নিত করে আস্তাকুড়ে ফেলতে হবে। তবেই আওয়ামীলীগের ভীত মজবুত হবে। তিনি অপ্রিয় সত্য কথা স্বীকার করেই আরও বলেন, করোনার কারনে দীর্ঘদিন দলীয় কোন কার্যক্রম করা সম্ভব হয়নি। সে কারনে দলের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ সৃষ্টি হয়েছে ঠিকই। এসব ভুলে গিয়ে আমাদের সকলকে এক পতাকা তলে দাঁড়াতে হবে। সরকারের সুবিধা ভোগীদের পাশে থেকে তাদেরকে স্মরণ করে দিতে হবে যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করছে, প্রত্যেক অসহায় দরিদ্র মানুষের নানা প্রকার সুবিধা দিয়েছেন তার তালিকা তুলে ধরতে হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বৃহস্পতিবার বিকালে আশাশুনি এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আশাশুনি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল সহযোগি সংগঠনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।

মতবিনিময় সভার সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেছেন, নির্বাচিত এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হক এবং আমাকে দুইভাবে ভাগ করে যারা ফায়দা লুটতে চান তারা সাবধান হয়ে যান। সামনে সময় আসছে পূর্বের ন্যায় আবারও অপশক্তিকে রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তি করতে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে দলীয় করন হতে পারে কিন্তু আত্মীয়করন ও বন্ধুকরনদের আঁধারের পথ পরিহার করার আহবান জানান। তিনি এমপি মহোদয় সহ সকল নেতাকর্মীদের আশাশুনি উপজেলা সদরে নিজস্ব অফিস বা কার্যালয় সৃষ্টি না করে দলীয় নিজস্ব জায়গায় আওয়ামীলীগের উপজেলা কার্যালয় নির্মাণ করার সহযোগিতা করার অনুরোধ জানান। শ্রমিকলীগ নেতা ঢালী মোঃ সামছুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, যুগ্ম-সম্পাদক ও চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শোভনালী সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, কুল্যা সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী, আনুলিয়া সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, বিদ্রোহী ইউপি চেয়ারম্যান (বড়দল) জগদীশ চন্দ্র সানা, (কুল্যা) ওমর সাকি পলাশ ও প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহিতুর রহমান, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ সাবেক সভাপতি আসমাউল হুসাইন, কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটি আহবায়ক রাশেদ সরোয়ার শেলী, তাঁতীলীগ সভাপতি হুমায়ন কবির রাসেল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাহেব আলি সহ উপজেলা আ’লীগ, বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।





রাজনীতি এর আরও খবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল

আর্কাইভ