সোমবার ● ৬ জুন ২০২২
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে
পাইকগাছায় আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ॥ পাইকগাছায় আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে।কৃষকরা আউশের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছে বেশি। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পাওয়ায় কৃষকরা আউশের আবাদে আগ্রহী হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপর,হরিঢালী,কপিলমুনি,রাড়ুলী ও পৌরসভায় ১শ ১৫ হেক্টর জমিতে আউশের আবাদ হচ্ছে।এর মধ্যে ১০৫ হেক্টর উপশি ও ৫ হেক্টর হাইব্রিড। প্রায় ৭৫ ভাগ ক্ষেতে চারা রোপন সম্পন্ন হয়েছে।উপজেলার হিতামপুর ব্লকের চাষী জামাল সরদার জানান,তিনি আড়াই বিঘা জমিতে আউশের আবাদ করেছেন।বৃস্টি তেমন না হওয়ায় সেচ দিয়ে চারা রোপন সম্পন্ন করেছেন। প্রাকৃতিক কোন দূযোগ না হলে আউশ থেকে ভালো ফলনের আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:জাহাঙ্গীর আলম জানান, স্বল্প পরিমাণে কিটনাশক,অল্প সেচ ও কম পরিশ্রমে আউশ ধান উৎপাদন করা সম্ভব।তাই আবহাওয়া অনুকুলে থাকলে আউশ থেকে কৃষকরা বিচুলী ও ধানের ভাল মূল্য পাবেন
।






মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি 