শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার বাইশারাবাদ স্লুইস গেটের জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে পাউবো’র নোটিশ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার বাইশারাবাদ স্লুইস গেটের জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে পাউবো’র নোটিশ
৬৭৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার বাইশারাবাদ স্লুইস গেটের জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে পাউবো’র নোটিশ

 --- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছার হুকুম দখলীয় স্লুইস গেটের জায়গায় অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ঘরবাড়ী ও স্থাপনা অপসারণ করার জন্য ৭ দিনের সময় দিয়ে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নোটিশ প্রদান করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রেরিত নোটিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের ১৬নং পোল্ডারে বাইশারাবাদ স্লুইস গেটের হুকুম দখলীয় জায়গায় অবৈধ ভাবে গেইট খালাসির ঘর দখলসহ বসত ঘর ও দোকান ঘর নির্মান করে ৪টি পরিবার ভোগ করছে। যা রাষ্ট্রীয় আইনে দন্ডনীয় অপরাধ। পানি উন্নয়ন বোর্ড থেকে বার বার সতর্ক করার পরও নিষেধ অমান্য করে অবৈধ ভাবে দখলসহ ঘর ও দোকান করে ব্যবসা করায় গত ১১ আগস্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৫৬৯নং স্মারকে মোঃ সেলিম সরদার, পিতা- আবুবক্কর সরদার, ৫৭০নং স্মারকে মোঃ আবুবক্কর সরদার, পিতা- মোঃ ছবেদ সরদার, ৫৭১নং স্মারকে মোঃ ইউসুফ মোড়ল, পিতা- মৃত মেহের আলী মোড়ল ও ৫৭২নং স্মারকে মোঃ আব্দুস সামাদ নায়েব, পিতা- সাহাজুদ্দীন নায়েব দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। ---প্রেরিত নোটিশে আগামী ৭ দিনের মধ্যে তাদের কোন বৈধ কাগজপত্র থাকলে অফিসে জানানোর জন্য বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।  এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রোমিত হোসেন মনি বলেন, বাপাউবো অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপন অপসারণ করার জন্য বারবার মৌখিক ভাবে সতর্ক করার পরও নিষেধ অমান্য করায় ৭ দিনের সময় দিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়েছে। তাছাড়া এ পর্যন্ত তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। নির্ধারিত সময়ে মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)