বুধবার ● ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শহীদ গফুর সরকারী প্রাথমিক স্কুলের জায়গা বেদখল!
পাইকগাছায় শহীদ গফুর সরকারী প্রাথমিক স্কুলের জায়গা বেদখল!
খুলনার পাইকগাছা পৌর সদরের শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেদখলি সম্পত্তি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের আদেশ দেড় বছরেও কার্যকর না হওয়ার অভিযোগ উঠেছে।জানা যায়,পাইকগাছা পৌরসদরে শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবস্হিত।বিদ্যালয়ের০.৩৪০৮একর জমির মধ্যে ০.০৩৬৮ একর সম্পত্তি দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রেখেছে রংধনু এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও চলন্তিকা সংঘ।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেদখলি সম্পত্তি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন কমিটির সভাপতি জগদিশ চন্দ্র রায়।অভিযোগটি আমলে নিয়ে তিনি ১৫ দিনের মধ্যে নোটিশ প্রদান পুর্বক বিদ্যালয়ের বেদখলি সম্পত্তি দখলমুক্ত নিশ্চিত করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে আদেশ দেন।কিন্তু দীর্ঘ দেড় বছরেও সে আদেশ কার্যকর না হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভিন পুনরায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,অভিযোগ পেয়েছি। ইতোমধ্যেই বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি মেপে সিমানা নির্ধারণসহ বিস্তারিত তথ্যাদিসম্বলিত প্রতিবেদন কাননগো প্রদান করেছে। আগামী ৬ সেপ্টেম্বর উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হবার নির্দেশ প্রদান করা হয়েছে।অতঃপর পদ্ধতিগতভাবে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।






পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান 