রবিবার ● ২২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » চাঁদা না পেয়ে সহকারী মেডিকেল অফিসার মামুনের উপর হামলা; থানায় মামলা
চাঁদা না পেয়ে সহকারী মেডিকেল অফিসার মামুনের উপর হামলা; থানায় মামলা
কথিত ব্যক্তিদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে পাইকগাছার আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার মোঃ আব্দুল আল-মামুন কে পিটিয়ে রক্তাক্ত জখম, ভাংচুরের ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার আগড়ঘাটা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার আব্দুল আল-মামুনের নিকট বিভিন্ন চাঁদা দাবী করে আসছে এলাকার সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি। ২১ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় আসামীগণ আগড়ঘাটা স্বাস্থ্য কেন্দ্রের অফিসে ঢুকে দরজা বন্ধ করে তার কাজে বাঁধা প্রদান করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গালিগালাজ করতে থাকে। এ সময় আব্দুল মজিদ সরদারের নির্দেশে শাহাবুদ্দীন টেবিলের উপরে থাকা কেটলি দিয়ে আব্দুল আল-মামুনের মাথায় সজোরে আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। মামুনের চিৎকারে তার স্ত্রী উপর তলা বাসা থেকে নেমে
আসলে তাকে টানাহেছড়া করে মারপিট করে। এ সময় তারা অফিসের বিভিন্ন ঔষধসহ জিনিসপত্র নষ্ট করে প্রায় ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় আগড়ঘাটা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার আব্দুল আল-মামুন বাদী হয়ে পাইকগাছা থানায় আব্দুল মজিদ, আসিফ ইকবল ইমন, মানছুর রহমান জাহিদ, আছাদ গোলদার, ফসিয়ার রহমানসহ অজ্ঞত ৭/৮ জনের নামে মামলা করেছেন। যার মামলা নং- ২১, তারিখ- ২১/০১/২০২৩। এ ঘটনায় থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, থানায় মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হলেও তারা গাঢাকা দিয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।






পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ 