বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।প্যাণ্ডেল,তোরণ,সাজ সজূায় উৎসব মুখর পরিবেশে ছিলো পূজায়। বিভিন্ন স্কুল,কলেজ,পূজা মণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেওয়া হয়।
শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
উপজেলার পাইকগাছা সরকারি কলেজ,ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরল কালিবাড়ী কেন্দ্রীয় মন্দির,বিভিন্ন পূজা মণ্ডপে, পাড়া ও ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে সরস্বতী পূজা হয়েছে।পূজা শেষে ভক্তরা অঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন।পূজার ছাত্র-ছাত্রিদের উপস্থিতিতে মণ্ডপ মুখরিত ছিলো।






চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন 