শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৭ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » ইউএনও’র পরিদর্শন; পাইকগাছার চাঁদখালীর মাছ বাজার নিয়ে মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্যদের পাল্টা-পাল্টি অভিযোগ;
প্রথম পাতা » আঞ্চলিক » ইউএনও’র পরিদর্শন; পাইকগাছার চাঁদখালীর মাছ বাজার নিয়ে মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্যদের পাল্টা-পাল্টি অভিযোগ;
৩৭৫ বার পঠিত
রবিবার ● ৭ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনও’র পরিদর্শন; পাইকগাছার চাঁদখালীর মাছ বাজার নিয়ে মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্যদের পাল্টা-পাল্টি অভিযোগ;

 

পাইকগাছা’র চাঁদখালীর মাছ বাজার স্থানান্তর নিয়ে ইউনিয়ন পরিষদ ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বিরোধ সৃষ্ট হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সরেজমিনে চাঁদখালী বাজার পরিদর্শন করেছেন। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি চাঁদখালী বাজারের বটতলা যেখানে মাছ ব্যবসা চলছে সেই স্থান ও মাংস বাজার ঘেষা স্থানান্তরিত মাছের চার্ন্নির স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মনছুর আলী গাজী, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য মতলেব মালী, কাইয়ুম হেসেন, পরিষদ সচিব আব্বাস উদ্দীনসহ হাট ইজারাদার মহিউদ্দীন খানসহ বাজার ব্যবসায়ীরা। ইউএনও’র পরিদর্শন কালে মাছ ব্যবসায়ীরা দীর্ঘকালের মাছ বাজার বটতলায় ব্যবসা পরিচালনা করার পক্ষে অনড় ছিলেন। অন্যদিকে ইউপি সদস্যরা চার্ন্নিতে মাছ বিক্রির পক্ষে যুক্তি তুলে ধরেন। ---জানাগেছে, মাছ ব্যবসায়ীরা গত ২৫ এপিল চাঁদখালীর মুরগীর হাট ঘেষা সরু-গলিতে দুগন্ধয় পরিবেশে ও ভাঙাচোরা রাস্তার উপর স্থানীয়সহ বিভিন্ন স্থানের ৬০/৭০ মাছ ব্যবসায়ীদের বসার জায়গা হয়না। হাটবারে ভীড়ে ঠাসা মানুষ চলাচল করতে পারেনা। এর ফলে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখস্ত বটতলায় মাছ বাজার স্থানান্তর করেন।

এদিকে বটতলায় মাছ বাজার স্থানান্তরের বিরুদ্ধে চাঁদখালী ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চেয়ে ৩০ এপ্রিল পাল্টা দরখস্ত করেন। তারা যুক্তি দেখান ইউনিয়ন পরিষদের সম্মুখে বটতলায মাছের বাজার স্থানী হলে মানুষের চলাচল বিঘ্নিত হবে ও পরিবেশেরও ক্ষতি হবে। তবে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম দু’পক্ষের পাল্টা-পাল্টা দাবি ও অভিযোগ শুনে বটতলা ও চর্ন্নির বিকল্প হিসেবে বাজার ঘেষা চার্ন্নির পিছনে পাউবো’র রাস্তার নিচে সরকারী জায়গায় মাছ বাজার স্থাপনের পরিকল্পনা করছেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)