শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছার পারশেমারী রাস্তা কেটে খাল করে রাখায় জনদুর্ভোগ বাড়ছে
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছার পারশেমারী রাস্তা কেটে খাল করে রাখায় জনদুর্ভোগ বাড়ছে
৫৪১ বার পঠিত
বুধবার ● ৫ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার পারশেমারী রাস্তা কেটে খাল করে রাখায় জনদুর্ভোগ বাড়ছে

খালের মত দেখতে হলেও এটি একটি গ্রামীন রাস্তার দৈন্যদশা। পাইকগাছায় পারিশামারী সড়কের এমন হাল হয়েছে।। ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা আর চরম উদাসীনতায় দুর্ভোগে পড়েছে সোলাদানার পারিশামারী সড়কের আশপাশ গ্রামের মানুষ। কদিনের ভারী বৃষ্টিতে জনদুর্ভোগের সীমা নেই। দু’মাস পূর্বে মাটি খুঁড়ে রাখা একমাত্র চলাচল রাস্তা এখন কাঁদা-জলে পিচ্ছিল হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার মাটি কেটে কাজ না করে মাসের পর মাস খাল করে রাখায় জনদুর্ভোগে বাড়ছে। পানির চাপে দু’পাশের রিং বাঁধ খালে ধ্বসে পড়ছে। মালামাল বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

জানাগেছে, ২০২১-২০২২ অর্থ বছরে খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজ। পারশেমারীর বৈরাগীর বাড়ী এলাকা থেকে আমুরকাটা পর্যন্ত ৩ কিলোমিটার ডবল ইটের সোলিং এর  রাস্তার জন্য ১ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার বরাদ্দ হয়। যার ঠিকাদার প্রতিষ্ঠান সাতক্ষীরার মের্সাস কানিজ ট্রেডিং। ---

কয়েকমাস আগে কার্যাদেশ পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। রাস্তা পাকা করণে মাটি কেটে খাল করে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। এজন্য চরম দুর্ভোগে পড়েছে সর্বসাধারণ। বিশেষ করে বৃষ্টিতে রাস্তার মাঝে হাটু পানি।আর দুধারে মাটি উঁচু করে আইল করে রাখলেও তা ধ্বসে পড়ছে। ফলে শিশু,বয়োবৃদ্ধ ও হাটে-বাজারের লোক,স্কুলগামী শিক্ষার্থীরা যাতায়তে পড়েছে কঠিন সমাস্যায়। মটর সাইকেল, বা ইজ্ঞিন চালিত বাহন নিয়ে অজানা ব্যক্তিরা এ রাস্তায় এসে পড়ছে কঠিন বিপাকে। স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু বলেন,রাস্তার যে অবস্থা তা দ্রুত শেষ না হলে বর্ষাকালে ভাগান্তির শেষ থাকবেনাে এ বিষয়ে ঠিকাদার ইকবাল হোসেন বলেন, আবুল হাসনাতকে কাজ দিয়েছিলাম তিনি না করায় কাজের এ অবস্থা। তবে দ্রুত কাজ শুরু করা হবে। উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, এক সপ্তাহের মধ্যে কাজ না করলে প্রয়োজনে বাতিল করে দেয়া হবে।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ