বুধবার ● ৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি কালে দেশী অস্ত্রসহ আটক ৪
পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি কালে দেশী অস্ত্রসহ আটক ৪
পাইকগাছায় ডাকাতি প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে ডাকাত দল উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গোয়াল বাড়ি চক এলাকায় প্রধান সড়কের ঝোপের পাশে ডাকাতির প্রস্কুতি নিচ্ছিল। গোপন সংবাদে পুলিশ ও এলাকাবাসি সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী(২৮), লস্কর ইউনিয়নের মিনাজ চকের লেওকত সরদারের ছেলে আসাবর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী(২০), আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার(১৭) কে আটক করা হয়।তাদের নিকট থেকে দেশী তৈরী কুড়াল, হাতুড়ি, ও দা উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, তারা ওই এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছিলো। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।এঘটনায় থানায় মামলা হয়েছে। তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 