বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগে সন্ত্রাসী হামলা
নড়াইলে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগে সন্ত্রাসী হামলা
ফরহাদ খান, নড়াইল ;
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কমান্ডার এ এম আব্দুল্লাহর গণসংযোগে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল সদরের আলোকদিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দলের মনোনয়ন প্রত্যাশী এ এম আব্দুল্লাহসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে আ’লীগ নেতা আব্দুল্লাহকে বহনকারী মাইক্রোবাসসহ ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। অন্যদিকে, আ’লীগ নেতা আব্দুল্লাহসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি জানান, বুধবার বিকেল ৩টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার আলামুন্সীর মোড় থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেন। সদরের আলোকদিয়া বাজার এলাকায় পৌঁছালে সন্ত্রাসী হামলার শিকার হন। লাঠিসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। তবে, কে বা কারা গণসংযোগে হামলা করেছে; তাদের তিনি চেনেন না বলে জানিয়েছেন। বিষয়টি পুলিশকে অবগত করেছেন।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 