শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস্ এর মালিকের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস্ এর মালিকের সংবাদ সম্মেলন
৪১১ বার পঠিত
রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস্ এর মালিকের সংবাদ সম্মেলন

 ---পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস্ এর জমি লীজ দিয়ে জমির মালিক মোঃ আফতাব উদ্দীন সরদার প্রতারনা করে অন্যত্র উক্ত জমি লীজ দিয়ে ভাটার প্রতিবন্ধকতা ও বন্ধ করার পায়তারা করার প্রতিবাদে ভাটা মালিক মুনতাসীর মামুন সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুর ২টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে বিভিন্ন জমির মালিকদের নিকট হতে ৪৫ বিঘা জমি লীজ নিয়ে মেসার্স সামিনা ব্রিকস্ নামক একটি ইট ভাটা স্থাপন করে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভাটা পরিচালনা করে আসছি। ভাটার লীজকৃত জমির মালিকদের মধ্য ধামরাইল গ্রামের মোঃ আফতাব উদ্দীন সরদারের ১.৫০ একর জমি আমার সাথে ২০১৯ সালের জানুয়ারী মাসের ১ তারিখ হতে ২০২৮ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত মোট ১০ বছর মেয়াদী লীজ চুক্তিপত্র সম্পাদন করে আমি তার জমিতে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করছি। উক্ত জমির হারী বাবদ বিঘা প্রতি দশ হাজার টাকা হারে ১.৫০ একর জমির হারী বাবদ প্রতি বছর পঁয়তাল্লিশ হাজার টাকা করে চুক্তি হয়। উক্ত জমি বাবদ বিভিন্ন দফায় অগ্রিম চার লক্ষ চুরানব্বই হাজার ছয়শত টাকা আফতাব সরদার পিয়ন বুকে সাক্ষর করে গ্রহণ করেছেন। তাছাড়াও আমি ইট ভাটার নিয়ম মেনে প্রতি বছর যথা সময়ে সরকারি কর-খাজনা পরিশোধ করে ব্যবসা পরিচালনা করছি। অতি সম্প্রতি আফতাব সরদার উক্ত লীজ দেওয়া জমি আমাকে না জানিয়ে প্রতারণা করে অন্যত্র লীজ দিয়েছেন বলে আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। এরপর থেকে মোঃ আফতাব উদ্দীন সরদার ও তার লোকজন আমার ভাটার কাজে বিভিন্ন প্রকার বাঁধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা যে কোন সময়ে আমার ইট ভাটার বড় ধরনের ক্ষতিসাধণ ও ইট ভাটা বন্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় ভাটার নিরাপত্তার জন্য তিনি স্থানিয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির হস্তক্ষেপ কামনা করেছেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)