শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৬ আসনে আ’লীগের প্রার্থী হয়ে নির্বাচন করতে চান এস এম শফিকুল ইসলাম
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৬ আসনে আ’লীগের প্রার্থী হয়ে নির্বাচন করতে চান এস এম শফিকুল ইসলাম
৪২৬ বার পঠিত
শনিবার ● ৭ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা-৬ আসনে আ’লীগের প্রার্থী হয়ে নির্বাচন করতে চান এস এম শফিকুল ইসলাম


 
 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ ---আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। 


তিনি কয়রা সদরের ১নং ওয়ার্ডের মদিনাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মৃত আবুল কাশেম সানার পুত্র। আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ২ বার ব্যাপক ভোটে কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জনপ্রিয় এই নেতা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রার্থী হওয়ার ঘোষনা দেন। তিনি বলেন, দলের হাইকমাণ্ডের সবুজ সংকেত পেয়ে তিনি খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে গণসংযোগ শুরু করেছেন। পর্যায়ক্রমে তিনি কয়রা উপজেলার সাতটি ও পাইকগাছা পৌরসভা সহ দশটি ইউনিয়নে গণসংযোগ ও সরকারের উন্নয়ন মূলক কাজের প্রচারনা শুরু করবেন। তিনি বলেন,  আওয়ামীলীগের হাইকমাণ্ড  থেকে আমাকে খুলনা -৬ কয়রা-পাইকগাছা আসনে দলের জন্য কাজ করতে বলা হয়েছে। সে জন্য আমি দলের জন্য কাজ শুরু করেছি।  দল যদি আমাকে মনোনয়ন ( নৌকা প্রতীক) দেয় তাহলে আমি নির্বাচন করবো। এবং ব্যাপক ভাটেএ নির্বাচিত হয়ে  খুলনা-৬ আসনটি জননেত্রী শেখ হাসিনা এমপি ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের অভিভাবক জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির হাতে তুলে দিতে সক্ষম হবো। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সুন্দরবন সংলগ্ন উপকুলীয় জনপদ কয়রা ও  পাইকগাছা নির্বাচনী এলাকা আর অবহেলিত থাকবেনা। এই এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের আত্ম কর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। সে জন্য তিনি সকল শ্রেনী-পেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করেন।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ