শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » বিয়ের আসর থেকে বর চলে যাওয়ায় কনের আত্মহত্যা; থানায় মামলা
বিয়ের আসর থেকে বর চলে যাওয়ায় কনের আত্মহত্যা; থানায় মামলা
লগ্ন পেরিয়ে যাওয়ায় বিয়ে না করে বর চলে যাওয়ায় গলায় রশি পেঁচিয়ে মিতু মণ্ডল (১৯)
আত্মহত্যা করার অভিযোগে পাইকগাছায় থানায় মামলা হয়েছে। উপজেলার লতা ইউনিয়নে মুনকিয়া গ্রামে শুক্রবার বিকেল ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশিতে ঝুলন্ত অবস্থায় মিতুকে পাওয়া যায়। এ সময় মিতুর বাবা তাকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিতু মণ্ডল মারা যান।
মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন, আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। ছেলে মেয়ের বাড়ি বিয়েতে সঠিক সময় না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে সে থেকে মানসিক ভাবে ভেঙে পড়ে। এই কারণে গত শুক্রবার বিকেল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সে মারা যায়।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার মরদেহ সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা করেছেন মেয়ের বাবা।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 