শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত
প্রথম পাতা » রাজনীতি » মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত
২৮১ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত



মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ; মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

---আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার কর্মী উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সাদী বাদল (৩২)কে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের কবরস্থানের বান্ধাঘাটা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করেন ঈগল প্রতীকের কর্মীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান কাঁচাবাজারে নৌকার কর্মী নাসির খাঁ (৪০)কে মারধর করেন ঈগল প্রতীকের কর্মীরা।

এ ঘটনায় নৌকার নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার ও নৌকা প্রতীকের নেতা-কর্মীরা।

নৌকা প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, আর ঈগল প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার। এই দুই প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা নির্বাচনী মাঠে সরব রয়েছেন।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)