শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বই উৎসব পালিত
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বই উৎসব পালিত
৩১৭ বার পঠিত
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বই উৎসব পালিত

---পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিনই নতুন পাঠ্যবই হাতে পেয়ে শিক্ষার্থীরা হাসি-খুশিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এরপর পর্যায়ক্রমে টাউন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, ইউআরসির পরিচালক মোঃ ঈমান উদ্দীন, একাডেমি সুপার ভাইজার মীর নুরে আলম, প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দে, প্রধান শিক্ষক মোহাঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী ও সেলিনা পারভিনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও স্কুলের শিক্ষকবৃন্দ। সংশ্লিষ্টরা জানান, নতূন বছরে উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার ৮ শত ৪৬ জন এবং প্রাথমিক পর্যায়ে ২২ হাজার শিক্ষার্থী নতুন বই উপহার পাবে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ