শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাড়ি ভাংচুর ও লুটপাট করায় সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর গাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাড়ি ভাংচুর ও লুটপাট করায় সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর গাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
৩৯১ বার পঠিত
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বাড়ি ভাংচুর ও লুটপাট করায় সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর গাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বাড়ি ভাংচুর ও লুটপাট করায় সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর গাজীর বিরুদ্ধে কলেজ ছাত্রী সাথী খাতুন সংবাদ সম্মেলন করেছে। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের চক-বিষ্ণুপুর গ্রামের মোঃ গফুর শেখের মেয়ে কলেজ পড়ুয়া সাথী খাতুন লিখিত বক্তব্যে বলেন,জমি বিরোধ নিয়ে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুনছুর আলী গাজীর নেতৃত্বে ২৮ ডিসেম্বর- ২৩ বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অবৈধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে ঘর ভাংচুর সহ লুটপাট শুরু করে। এসময়ে কলেজ পড়ুয়া সাথী খাতুন বাঁধা দিতে গেলে  তার ফোন কেড়ে নেয় এবং মারধর করে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দিলে বাম হাত দিয়ে ঠেকানোয়  তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়ে মাঠিতে পড়ে যায়।তারা  উড়না ও রশি সাথী খাতুনকে খুটির সাথে বেধে রাখে। এসময়ে সাথী খাতুনের ডাক চিৎকারে তার পিতা গফুর শেখ পাশ থেকে এসে সাথী খাতুনকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে পাশের বাড়িতে নিয়ে বেঁধে রাখে। সাথী খাতুন আরো উল্লেখ করেন, মুনসুর গাজীর লোকজন আমাদের বেধে রেখে বাড়ির মালামাল সহ তার গলায় থাকা স্বর্ণের চেইন, আংটি ও কানের দুল ছিনিয়ে নেয় এবং ঘরে আলমারি ভেঙ্গে টাকা পয়সা স্বর্ণালংকার দলিল পত্র নিয়ে যায়। এছাড়াও বাড়ি তৈরি করার জন্য রাখা ৫/৬ হাজার ইট টলিতে করে নিয়ে যায়। মুনছুর গাজীর লোকজন তাদের বাড়ি ঘিরে রাখে বাহিরের কেহ যাতে সাহায্য করতে না পারে । এমতাবস্থায় সন্ধ্যায় আমার পিতাকে বাঁধা অবস্থায় বাড়িতে নিয়ে আসে ও ৬ টার দিকে আমাদেরকে ছেড়ে দেয়। এরপর  আমি পাইকগাছায় এসে থানা পুলিশকে উক্ত বিষয়টি অবহিত করলে, তাহারা অভিযোগ দিতে বলে। পরের দিন  শুক্রবার  থানায় মামলা এজাহার করা হয়। উক্ত মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকে রয়েছে। ২ জন আসামি ইতিমধ্যে আটক হয়েছে। সংবাদ সম্মেলনে সাথী খাতুন আরো উল্লেখ করেন, অভিযোগে মুনছুর গাজীর নাম থাকলেও মুল আসামি মুনছুর গাজী মামলার এজাহার ভুক্ত হয়নি। এখন মামলা উঠিয়ে নেওয়ার জন্য মুনছুর গাজী আমাদের বিভিন্ন হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।তারা চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিন পার করছে।যে কোন সময় নুনছুর গাজী আবারও হামলা করতে পারে। মামলার মূল আসামি মনসুর গাজী কে মামলায় নথিভুক্ত করার জন্য ---থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে ।





অপরাধ এর আরও খবর

মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ  আটক ২ মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২

আর্কাইভ