শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » সর্বস্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি সুন্দর মাগুরা উপহার দিতে চাই -সাকিব আল হাসান
প্রথম পাতা » রাজনীতি » সর্বস্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি সুন্দর মাগুরা উপহার দিতে চাই -সাকিব আল হাসান
৩৬৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বস্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি সুন্দর মাগুরা উপহার দিতে চাই -সাকিব আল হাসান

---

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান স্থানীয় সরকারের মাগুরার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে জেলার সবক্ষেত্রের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার আশা করেছেন। তিনি বলেছেন,মাগুরা অনেকে আগে থেকে ভাল আছে। তবু কিছু সমস্যা আছে যেগুলো চিহিৃত করে আগামীতে এক সাথে সবাই মিলে সমাধান করা হবে। সেক্ষেত্রে তৃণমুল পর্যায়ের যেসব জনপ্রতিনিধি রয়েছেন তাদের সহযোগিতা সব চেয়ে বেশি প্রয়োজন। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ আমাকে পাঠিয়েছেন মাগুরার মানুষের সেবা করার জন্য। আমি আমার সব কিছু দিয়ে মাননীয় প্রধান মন্ত্রীকে একটি সুন্দর মাগুরা উপহার দিতে চাই। যা দেশের মধ্যে একটি রোল মডেল হবে। সেজন্যে সবার সহযোগিতা চাই। সবাই পাশে থাকলে অবশ্যই  আমি এটি পারব।  বিপিএল এর জন্যে নির্বাচনের পরে একটু দেরিতে মাগুরায় এলাম। আশা করছি আগামিতে নিয়মিত ভাবে সবার সাথে যোগাযোগ থাকবে। সাকিব আল হাসান গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে এ সব কথা বলেন। সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়াারম্যান ভাইস চেয়ারম্যান,ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল ইসলামসহ অন্যরা।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ