বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,অনারারি ক্যাপ্টেন(অব:) মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন,প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী।বক্তৃতা করেন, সাংবাদিক রাজু আহম্মেদ, ইয়াসমিন আক্তার মিতু, মিম আক্তার, পরিবেশ কর্মি গনেশ দাশ,শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন আমাদের সম্পদ। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব সম্পদ। এই বন আমাদের গর্ব। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। তাই বক্তারা সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।






পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালী ও আলোচনা সভা
সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান
ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা
সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু 