শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ
নড়াইলে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রামের স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন-ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন-আয়মান রিয়েল এস্টেট অ্যান্ড এগ্রো ফার্মের চেয়ারম্যান এস কে মফিজুর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা নড়াইল সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শেখ ইলিয়াস হোসেন, আমাদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কে এম নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক গাজী আলমগীর হোসেন, নিরপাদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, ফাউন্ডেশনের সহসভাপতি বদরুল ইসলাম শেখ, সহসভাপতি আলমগীর হোসেন, সত্য নারায়ণ ফুড কোম্পানির কর্মকর্তা সেলিম রেজা, রিয়াজুল ইসলামসহ অনেকে।
প্রত্যেককে দুই কেজি করে আটা ও সায়াবিন তেল, এক কেজি চিনি, সরিষার তেল, ডিটারজেন্ট পাউডার ও সুগন্ধি সাবান দেয়া হয়েছে। এছাড়া ফজলুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যা জানান, দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে স্বল্প আয়ের মানুষেরা এ প্রকল্পের মাধ্যমে ন্যায্য্যমূল্যে খাদ্য সহায়তা সুবিধা পাবেন।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 