বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ; ধর্ষক আটক
পাইকগাছায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ; ধর্ষক আটক
পাইকগাছায় শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সোহরাবকে আটক করেছে পুলিশ। সে উপজেলার হিতামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-২১।
মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নে মেলেক পুরাইকাটি গ্রামের মৃত মোকছেদ আলী ছেলে মিন্টু গোলদার যশোর ইট ভাটায় কাজ করেন।তার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে(১৭ ) কে দাদি রোকেয়া বেগম এর কাছে রেখে যান। দাদি রোকেয়া বেগম পুরাইকাটি গ্রামের ফসিয়ারের ভাটায় প্রতিদিন সকাল ৬ টায় কাজে যাওয়ার আগে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুতনীকে বেঁধে রেখে যান।কাজ শেষে বাড়ি ফেরেন বিকাল ৫টার দিকে। ২৭ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ঘুমিয়ে থাকায় তাহাকে না বেঁধে দাদি রোকেয়া কাজে চলে যায়। রোকেয়া বেগম দুপুরের দিকে লোকমুখে জানতে পারেন পুতনীকে হিতামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম গাজীর ছেলে সোহরাব হোসেন ধর্ষণ করেছে খবর শুনে দ্রুত বাড়িতে এসে পুতনীকে এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষিত হয়েছে মর্মে ইসারা ইঙ্গিতে প্রকাশ করেন। এসময়ে রোকেয়া পুতনীকে নিয়ে ঘটনাস্থলে গেলে সে ইশারা ইঙ্গিতে সোহরাব হোসেন কে সনাক্ত করেন। এছাড়াও রোকেয়া আশেপাশে লোকের কাছে জানতে পারেন পুতনী ঘুম থেকে উঠে দাদিকে না পেয়ে হাটতে হাটতে গদাইপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশে মাঠের কাছে গেলে বেলা ১২ টার দিকে সাদিয়াকে কৌশলে সোহবার তার বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল-আমিন বলেন, ধর্ষক সোহরাব হোসেন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, সোহরাব হোসেনের নামে নারী-শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা 