শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ
প্রথম পাতা » শিক্ষা » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ
৬৫২ বার পঠিত
বুধবার ● ৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ

---  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই শিক্ষার্থী দেশের ৬৪ জেলা সাইকেল চড়ে ভ্রমণ শেষ করেছেন। ২ জানুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদের ভ্রমণ যাত্রা শুরু করেন এবং ৫ মার্চ কক্সবাজার জেলা ভ্রমণের মধ্য দিয়ে তাদের ৬৪ জেলা পরিভ্রমণ সম্পন্ন করেছেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ি এ প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে ৬৪ জেলায় ভ্রমণ শেষ করা এ দুই শিক্ষার্থী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস এর সভাপতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ রাইসুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টসের সহ-সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কৌশিক তরফদার।

জানাগেছে, মোঃ রাইসুল ইসলাম খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের মরহুম রবিউল ইসলাম সরদারের ছেলে এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চাঁনপুর গ্রামের মোঃ মাহমুদ কামাল তরফদার ছেলে কৌশিক তরফদার।

ভ্রমণ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে মোঃ রাইসুল ইসলাম বলেন, দেশটা ঘুরে দেখবার ইচ্ছা ছিল। প্রত্যেক জেলার মানুষের সংস্কৃতি, জীবন যাপন, খাওয়া দাওয়া দর্শনীয় স্থানগুলো নিজ চোখে দেখার ইচ্ছা থেকে এই ভ্রমণ। নানান ধরনের প্রতিকুলতা ছিল। রাতের থাকার জায়গা ম্যানেজ করাতে আমাদের প্রতিকুলতা ফেস করা লেগেছে। যদিও জেলা এবং উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের থাকার জায়গার ব্যবস্থা হতো। এটা একটি অসাধারণ অনুভূতি। এটা দারুণ একটা সৌভাগ্য। বাংলাদেশের প্রতিটা জেলা নিজ চোখে দেখতে পারা অন্যরকম শান্তি। অনেক কিছু শিখেছি এই ৬৪ দিনে ৬৪ জেলা যেটা আমার পরবর্তী জীবনে কাজে লাগবে।

এ বিষয়ে কৌশিক তরফদার বলেন, এটা এক অন্যরকম অনুভূতি। আমাদের এ পথ পাড়ি দিতে নানা অভিজ্ঞতা মধ্যে দিয়ে যেতে হয়েছে। অবিশ্বাস্য লেগেছিল যখন আমরা রাইড শেষ করি। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর্কাইভ