সোমবার ● ২৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালিত
পাইকগাছায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালিত
পাইকগাছায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে শোক র্যালি শেষে উপজেলার কপিলমুনি বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস টির তাৎপর্য তুলে ধরে সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিস মোমতাজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। আলোচক ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন ওসি মো. ওবাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, আ. রহমান মিস্ত্রী, কাজী তোকারেম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ডিজিএম ছিদ্দিকুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দার, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, উপধ্যক্ষ ত্রিদিব মন্ডল, রহিমা আক্তার শম্পা, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সুরাইয়া বানু ডলি, প্রভাষক মোমিন উদ্দীন, শিক্ষক আ. ওহাব, পঞ্চানন সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মোজাফফর হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, কিশোর-কিশোরী ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 