শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ৩০ মার্চ ২০২৪
প্রথম পাতা » কৃষি » আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকের ফসল মাঠে কর্তন ; মাঠেই বিক্রি
প্রথম পাতা » কৃষি » আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকের ফসল মাঠে কর্তন ; মাঠেই বিক্রি
৩৮৯ বার পঠিত
শনিবার ● ৩০ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকের ফসল মাঠে কর্তন ; মাঠেই বিক্রি

শাহীন আলম তুহিন ,মাগুরা  :---মাগুরায় আধুনিক প্রযুক্তির মেশিন হারভেষ্টটার ব্যবহার করে চলছে ফসল কর্তন ও মাড়াইয়ের কাজ । এ কাজে স্বল্প পরিশ্রম ও কম সময়ের মধ্যে ক্ষেতের ফসল ক্ষেতেই কর্তন ও মাড়াইয়ের কাজ করা যায় । চলতি গম মৌসুমে মাগুরা সদরের বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে এ চিত্র ।

সরজমিন শনিবার সকালে সদরের হাজীপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে , আধুনিক প্রযুক্তির মেশিন হারভেষ্টটার ব্যবহার করে বিভিন্ন মাঠে চলছে গম কাটা ও মাড়াইয়ের কাজ ।এ এলাকার অধিকাংশ কৃষকই এখন এ মেশিনের সাহায়্যে ফসল কাটা ও মাড়াইয়ের কাজ করছেন ।

মাগুরা সদরের হাজাীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এক কৃষক ওহিদুর ইসলাম লিটু বলেন,আমার এবার চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে গমের আবাদ করেছি । এ বছর আবহাওয়া অনুকুলে থাকলেও মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় গমের ফলন একটু কম হয়েছে । আগে গম কাটতে প্রতি বিঘা জমিতে আমার ৪ জন শ্রমিক লাগতো । এ শ্রমিক বাবদ আমার ২ হাজার টাকা খরচ হতো । সারাদিন ধরেই চলতো গম কাটা ও মাড়াইয়ের কাজ  কিন্তু বর্তমানে  আধুনিক প্রযুক্তির মেশিন হারভেষ্টটার ব্যবহার করে আমি স্বল্প সময়ের মধ্যেই গম কাটতে সক্ষম হচ্ছি । ক্ষেতের ফসল ক্ষেতেই কর্তন ও মাড়াইয়ের সুবিধা থাকার কারণে আমাদেও ফসল খুব তাড়াতাড়ি ঘরে তুলতে পারছি ।প্রতি বিঘা জমিতে এ মেশিনে খরচ হচ্ছে ৭০ টাকা । আগে আমার শ্রমিক বাবদ যে টাকা খরচ হতো এখন স্বল্প খরচে আমি কম পরিশ্রমে ফসল ঘরে তুলতে পারছি । এ বছর আমি ২৫-৩০ মণ গম পাব বলে আশা রাখছি ।

সদরের লক্ষ্মীপুর গ্রামের কৃষক বলেন,এবছর আমি ৩ বিঘা জমিতে গম চাষ করেছি । এবার গমের ফসল ভালো । আশা করি ভালো ফসল পাব । বর্তমানে আমরা মেশিনের সাহায্যে গম কর্তন ও মাড়াইয়ের কাজ করছি । পূর্বে গম কাটার জন্য শ্রমিকের মুজুরি ছিল বেশি । আর সারাদিন কর্তন শেষে বাড়িতে নিয়ে চলতো মাড়াইয়ের কাজ ফলে বেশি দিন ও পরিশ্রম হতো খুব । বর্তমানে মেশিনের সাহায্যে গম কাটার ফলে আমরা খুব সুফল ভোগ করছি ।

সদরের কেষ্টপুর গ্রামের কৃষক তোজাম,হারেজ,বকুলসহ অন্যান্য কৃষকরা বলেন,এখন আমাদের ক্ষেতের ধান,গম,মুশুরি কাটা ও মাড়াইয়ের কাজ করছি মেশিনের সাহায্যে । এ কাজে আমাদের সময় ও শ্রম বাচঁছে । শ্রমিকের মুজুরি বর্তমানে খুবই বেশি । তাই আমরা ক্ষেতেই ফসল ক্ষেতেই কর্তন ও মাড়াইয়ের কাজ করে সুবিধা পাচ্ছি । আমাদেও গ্রামের অধিকাংশ কৃষকই এখন মেশিনের সাহায্যে ফসল কর্তন ও মাড়াইয়ের কাজ করছে । মেশিনে মাড়াইয়ের সুবিধা থাকায় অনেক সময় আমরা ক্ষেতের ব্যাপারিদেও কাছে ক্ষেতের ক্ষেত থেকেই বিক্রি করতে পারছি ।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে চলতি বছর জেলায় ৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে । যার মধ্যে সদরে ১ হাজার ৩৭৫ হেক্টর,শ্রীপুরে ২ হাজার ৫০ হেক্টর,শালিকায় ৩৩৫ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ১৬৯০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে । এবার গমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ২শত ৮৪ মেট্রিক টন ।





কৃষি এর আরও খবর

শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)