সোমবার ● ৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও চালক আহত
পাইকগাছায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও চালক আহত
পাইকগাছায় মটরসাইকেল ও ইটভাটার মাটি বহনকারি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক যাত্রী নিহত ও চালক আহত হয়েছে। সোমাবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি’র মৌখালী বাজারে এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম (৪৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের সানার ছেলে ও আহত মটরসাইকেল ড্রাইভার আবু মুছা ঢালী ১ নং কয়রার মৃতঃ আবু বক্কর ঢালীর ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খায়রুল ইসলাম মামলায় হাজিরা দিতে সোমবার ভোরে বাড়ী থেকে খুলনার উদ্দেশ্য ভাড়ায় চালিত মটরসাইকেলে রওনা দেয়। সকাল ৭ টার দিকে মৌখালী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা চাঁদখালীর একটি ইটভাটার ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মটরসাইকেল ড্রাইভার আবু মুছা ও যাত্রী খায়রুল মারাত্মক আহত হয়। দ্রুত আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সকাল ১০ টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত খায়রুলের মৃত্যু হয় ও মুমূর্ষু অবস্থায় চালক আবু মুছাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে । ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘাতক ট্রাক চালক পালাতক রয়েছে।
ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।






পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত 