বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » মাগুরায় তীব্র গরমে ধানে চিটা ; শঙ্কিত কৃষক
মাগুরায় তীব্র গরমে ধানে চিটা ; শঙ্কিত কৃষক

শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : এপ্রিল জুড়েই চলছে তাপপ্রবাহ। গ্রীষ্মকালীন এ সময়ে মাগুরায় বিভিন্ন মাঠে চলছে কৃষকের ধান কাটা। কিন্তু এ মৌসুমে তাপপ্রবাহ অত্যাধিক হারে বেড়ে যাওয়ার ফলে কৃষকের ধান ধরেছে চিটা। ধান পেকে যাওয়ার মুহুতে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় সদরের মির্জাপুর,নড়িহাটি,মঘি,আঠারোখাদাসহ বিভিন্ন গ্রামে সরজমিন ঘুরে দেখা দেখা গেছে অধিকাংশ জমির ধানে চিটা হয়ে গেছে। এ এলাকার কৃষকরা জানিয়েছেন ধান কাটার শেষ সময়ে এসে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় ধানে চিটা হয়েছে। ফলে শঙ্কিত হয়ে পড়েছে অনেক কৃষক। সারা বছরের জন্য ঘরে তোলা ফসলে চিটা হয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে অধিকাংশ কৃষক ।
সদরের হাজীপুর ইউনিয়নের মির্জাপুর বড়কুড় গ্রামের কৃষক ওলিয়ার বিশ্বাস জানান,আমি এবার ১ বিঘা জমিতে বাউধানের চাষ করেছি। এবার আবহাওয়া অনুকুলে থাকার কারণে প্রথমে ধানের চারা রোপনের পর পরই জমিতে নিয়মিত পরিচর্যা বাড়ায়। চারাগাছ বড় হলে আগাছা পরিস্কারের পাশাপশি নিয়মিত সার ও ঔষধ ব্যবহার করি । ধান পরিপক্ক হলে জমিতে আরো যতœ আরো বাড়ায়। ধান হলদে ভাব আসলে শুরু হয় তীব্র খরা,গরমের কারণে জমির ধান ধীরে ধীরে চিটা হতে শুরু করে। এ মুহুতে বিচলিত হয়ে পড়ি । জমিতে নানা ধরণের পদক্ষেপ নিয়েও কোন কাজ হয়নি। যেখানে ১ বিঘা জমিতে ৩০-৩৫ মন ধান পাওয়ার কথা সেখানে ধানে চিটা হয়ে যাওয়ায় পাওয়া যাচ্ছে অর্ধেকের কম ধান । এ অবস্থায় শঙিÍত হয়ে পড়েছি । সারা বছর ধান দিয়ে আমার সংসার চলে । ভাবছি এ বছর চাল কিনে খেতে হবে ।
সদরের নড়িহাটি গ্রামের কৃষক ইকবাল হোসেন বলেন,এবার তীব্র গরমের কারণে আমার ১০ কাটার জমির ধানে চিটা লেগেছে। এখন ধান কাটার শ্রমিক সংকট। গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় মাঠে আমরা শ্রমিক পাচ্ছি না । একে তো গরমের কারণে ধানে চিটা আবার শ্রমিক সংকটের কারণে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ছি ।
মাগুরা সদরের মঘি গ্রামে কৃষক নাজমুল ও শফিকুল বলেন,এবার আবহাওয়া অনুকুলে থাকার কারণে ধান ভালো হয়েছে। তবে ধান কাটার এ মৌসুমের শেষের দিকে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় আমাদেও মাঠের অনেক কৃষকের ধানে চিটা লেগেছে। আমার এবার ৫ বিঘা জমিতে ধান চাষ করেছি। যেখানে বিঘা প্রতি ৫ মণ ধান পাওয়ার কথা কিন্তু এবার গরমের কারণে ধানের ক্ষতি হওয়াতে বিঘাপ্রতি পাচ্ছি ২ মন। আবার গরমের কারণে ধান কাটার শ্রমিক সংকট চলছে। সব মিলিয়ে নানা সংকটে দিন যাচ্ছে আমাদের ।
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির জানান,এবার তীব্র গরমের কারণে জেলার অনেক কৃষকের ধানে চিটা লেগেছে ।যেসব এলাকার কৃষকের ধানে চিটা লেগেছে তাদের আমরা পরামর্শ দিচ্ছি। এবার জেলায় ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কিছু এলাকায় গরমের তীব্রতা থাকার কারণে ধানের ক্ষতি হয়েছে । কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে দানের উৎপাদনের মাত্রা বাড়াতে মাঠকর্মীরা কাজ করছে। কৃষির মান বাড়াতে আমরা সব সময় কৃষকদের কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখতে বলা হচ্ছে। কারণ যেকোন আবহাওয়া ও পরিবেশে আমরা সব সময় কৃষকের পাশে থাকতে চাই ।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 