শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহ কালিগঞ্জ সীমান্তে - - রেলপথ মন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহ কালিগঞ্জ সীমান্তে - - রেলপথ মন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি
২৭৩ বার পঠিত
শনিবার ● ১৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহ কালিগঞ্জ সীমান্তে - - রেলপথ মন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি

---

মাগুরা প্রতিনিধি : মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি । গতকাল শনিবার দুপুরে মাগুরা রামনগর ঠাকুর বাড়ি এলাকায় নবনির্মিত মাগুরা রেলপথ স্টেশনে মন্ত্রী বলেন, মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে । ইতিমধ্যে মাগুরার অংশে আমরা জমি অধিগ্রহন শেষ করেছি । এ এলাকায় রেলপথ বাস্তবায়িত একটি স্বপ্নে দ্বার উন্মোচন হবে । মাগুরার মানুষ রেলপথে বিভিন্ন স্থানে সহজেই যেতে পারবে । আমরা এ রেলপথকে সম্প্রসারিত করতে চাই । মাগুরা হয়ে এ রেলপথ যাবে ঝিনাইদহ অংশের কালিগঞ্জ সীমান্তে । ইতিমধ্যে মাগুরার অংশে  রেলপথ ব্রিজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে । এ প্রকল্পে জমি অধিগ্রহন নিয়ে স্থানীয়ভাবে সমস্যাগুলো রয়েছে তা আমরা অল্প দিনের মধ্যে শেষ হবে ।

এ সময় মাগুরা-২ আসনের সংসদ সংসদ এ্যাড.বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,পুলিশ সুপার মো: মশিউদৌলা রেজা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)প্রশান্ত কুমার বিশ্বাস,সদও উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,নবাগত সদও উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান ও নবাগত শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শরীউল্লাহ হোসেন মিয়া রাজনসহ রেলপথ মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য,প্রকল্প পরিচালক কার্যালয় থেকে জানা গেছে,২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে তারা আশা করছেন । ২০১৮ সালে চার বছর মেয়াদী এ প্রকল্প গ্রহন করা হয় । ২০২২ সালের ২ আগষ্ট বাংলাদেশ রেলওয়ের মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের আওতাধীন মাগুরা রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে  গ্রামবাসী শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আর্কাইভ