রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় চিংড়ি মাছ প্রতিকের গণজোয়ার বইছে
পাইকগাছায় চিংড়ি মাছ প্রতিকের গণজোয়ার বইছে
![]()
নির্বাচনের আর কয়েক দিন বাকি মাত্র।দিন যত ঘনিয়ে আসছে তত চিংড়ি মাছ প্রতীকের জনপ্রিয়তা বাড়ছে।এর মধ্যে পাইকগাছা উপজেলার প্রত্যেকটি গ্রাম,পাড়া মহল্লা, হাট বাজরের সব জায়গায় গণজোয়ার উঠেছে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস পক্ষে।তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন বাজারে নানা শ্রেণি-পেশার হাজার মানুষ চিংড়ি মাছ প্রতীকের ভোট চেয়ে মিছিলে অংশ গ্রহণ করছেন। আর এ মিছিল য়েন মুহুর্তের মধ্যে তা বিশাল সমাবেশে রূপ নিচ্ছে।
২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পাইকগাছা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু প্রতিক মটর সাইকেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস প্রতিক চিংড়ি মাছ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল প্রতিক আনারস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শেখ আবুল কালাম আজাদ প্রতিক দোয়াত কলম, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলীর পুত্র স ম শিবলী নোমানী রানা প্রতিক কাপ পিরিস ও মোঃ আছাদুল বিশ্বাস প্রতিক হেলিকপ্টার নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ভোটের মাঠে অংশ নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ও জনপ্রিয় তরুণ প্রার্থী হিসেবে উপজেলার সব জায়গায় আস্থা অর্জনে সক্ষম হয়েছেন চিংড়ি মাছ প্রতিকের আনন্দ মোহন বিশ্বাস।![]()
এখন সব শ্রেণি-পেশার-বয়সের ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হলেন আনন্দ মোহন বিশ্বাস। সাধারন ভোটারদের ধারণা, আনন্দের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।সব ভোটকেন্দ্রে তার প্রতীকে বিপুল ভোট পরবে বলে স্থানীয়রা বলছেন।
সাধারণ ভোটাররা বলেন, প্রতীকের চিংড়ি মাছ প্রার্থী আনন্দ ভোটের ধারের কাছেও অন্য প্রার্থীরা থাকবেন না। কারণ হিসেবে তারা বলছেন, তিনি সৎ, শিক্ষিত, নর্ম, ভদ্র, বিনয়ী ও রাজনীতিতে পরিক্ষিত লোক। দীর্ঘ দিন তিনি দলীয় পদ-পদবীসহ নানা গুরুত্বপূর্ণ জায়গায় থাকায় সাধারন জনগনের সুবিধা-অসুবিধা বুঝতে পারেন।তিনি উপজেলাবাসীর কাছে সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও অসহায় মানুষের প্রিয়জন হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন। সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে উপজেলাবাসীর পাশে রয়েছেন। এ কারণে তিনি জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন।
আনন্দ মোহন বিশ্বাস বলেন, ভোটারদের ভালোবাসার সাথে ব্যাপক সাড়া পাচ্ছি।সব কেন্দ্রে আমরা এগিয়ে রয়েছি। এখন সবাইকে সজাগ থাকতে হবে আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে কেউ যেন পরিস্থিতি উসকে দিতে না পারে। সে বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে।সময়ের জন্য সবাইকে ধৈর্য্য ধরে কাজ করতে হবে।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 