শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৪ মে ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » আবারও জনতার ভালোবাসায় কাঁদলেন আনন্দ, কাঁদালেন তার কর্মী সমর্থকদের
প্রথম পাতা » রাজনীতি » আবারও জনতার ভালোবাসায় কাঁদলেন আনন্দ, কাঁদালেন তার কর্মী সমর্থকদের
৪০৪ বার পঠিত
শুক্রবার ● ২৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও জনতার ভালোবাসায় কাঁদলেন আনন্দ, কাঁদালেন তার কর্মী সমর্থকদের

 

 ---

আবারও জনতার ভালোবাসায় সিক্ত হয়ে কাঁদলেন চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস, কাঁদালেন কর্মী সমর্থকদের। পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ী মাছ প্রতীকের ২৪ মে শুক্রবার দিন ভর ব্যাপক গণসংযোগটি বন্ধ করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কপিলমুনি হতে পাইকগাছার বিভিন্ন নির্বাচনী এলাকায় শোভাযাত্রা স্থগিত করে এলাকার হাজার হাজার জনতার উদ্দেশ্যে আবেকঘন বক্তব্য নিজে কাঁদলেন, নেতা কর্মীদের কাঁদালেন চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস।---

২৪ মে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিংড়ী মাছ প্রতীকের পক্ষে শত শত ভোটার ও কর্মী সমর্থকরা একে একে কপিলমুনি ধান্যচত্বরে এসে জড়ো হতে থাকে। একপর্যায়ে সহস্রাধীক মটর সাইকেল ও দুই সহস্রাধীক লোকের সমাগম দেখে উপজেলার বিভিন্ন এলাকায় চিংড়ী মাছ প্রতীকে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ সেখান আগত চিংড়ী প্রতীকের কর্মী সমর্থক দেখে হতবাক হয়ে যান। খবর পেয়ে সেখান হাজির হন চিংড়ী প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস। নিজ নিজ উদ্যোগে শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। কান্না জনিত কন্ঠে নির্বাচনী আচারণ বিধির কথা মাথায় রেখে এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে যেভাবে আমাকে সমর্থন দিয়ে এখানে হাজির হয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতঞ্জতা জানাই। আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। আপনাদের এ ঋণ কখন শোধ করার নয়। আজ আপনারা আমার প্রতি ভালবাসা দেখিয়ে এখানে হাজির হয়েছেন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে চিংড়ী প্রতীকে ভোট প্রার্থনা করবেন বলে। কিন্তু সেটি নির্বাচনী আচারণ বিধির কারণে এখানে থেমে যেতে হচ্ছে। তবে আগামী ২৯ তারিখের নির্বাচনে ব্যালট এর মাধ্যমে চিংড়ী প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করবেন। যে কোন বাঁধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেনা। এমনটি বলতে যেন তার দুচোখ দিয়ে অঝোরে জল ঝরতে থাকে। এসময় সেখানে উপস্থিত শত শত নেতাকর্মী তার আবেগ আপ্লুত বক্তব্যে শুনে কাঁদতে থাকেন। তবে পরিশেষে সকলের প্রতি পৃথক পৃথক ভাবে ছোট পরিসরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচন পূর্ব মূহুর্ত পর্যন্ত চিংড়ী প্রতীকের ভোট প্রার্থনার জন্য আহবান জানান তিনি। নির্বাচনী আচারণ বিধির কথা মাথায় রেখে আইনের প্রতিশ্রদ্ধাশীল হয়ে দিন ভর ব্যাপক গণসংযোগটি বন্ধ করার সিন্ধান্ত নিয়েছেন প্রার্থীর পক্ষের কর্মী সমর্থকরা।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আর্কাইভ