শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা উপজেলা নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর লিফলেট বিতরণকালে আটক ৫ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছা উপজেলা নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর লিফলেট বিতরণকালে আটক ৫ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জুন বৃহস্পতিবার রাতে চিংড়ি মাছ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের নামে বিভ্রান্তি ও আপত্তিকর লিফলেট বিতরণকালে স্থানীয় জনতা ৫ জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার দেলুটি এলাকায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের বিরুদ্ধে অপপ্রচারপত্র লিফলেট বিতরনকালে স্থানীয়রা পুলিশের সহায়তায় ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, পৌরসভার ননীচরণ মন্ডলের ছেলে বঙ্গেশ্বর মন্ডল (৫৪), হাজারী লাল মন্ডলের ছেলে অরুন মন্ডল (৬৫), চন্ডি চরণ মন্ডলের ছেলে মান্দার মন্ডল, নলিনি নাথ মল্লিকের ছেলে অরবিন্দু মল্লিক, হোসেন আলীর ছেলে সামাদ।
পরে আটককৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ৫শ’ টাকা করে মোট ২৫ শ’ টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেন।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 