রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল জেলা পরিষদের বাজেট ঘোষণা
নড়াইল জেলা পরিষদের বাজেট ঘোষণা

ফরহাদ খান, নড়াইল ; নড়াইল জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরে ২৩ কোটি ১১ লাখ ৯২ হাজার ৩৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এ বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান শামীম রহমান, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, শাহীন সাজ্জাদ পলাশ, নারী সদস্য জেসমিন আক্তারসহ অনেকে।
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ, মন্দির, ঈদগাহসহ ধর্মীয় প্রতিষ্ঠান, পাঠাগার, ক্লাব ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে।






নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত 