শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকার বাজেট ঘোষণা
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকার বাজেট ঘোষণা
২২৩ বার পঠিত
রবিবার ● ৩০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকার বাজেট ঘোষণা

---

ফরহাদ খান, নড়াইল ; নড়াইল পৌরসভায় আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১  টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন-নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। এখানে রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে-২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকা, উন্নয়ন খাতে এক কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, আওয়ামী লীগ নেতা খন্দকার মাসুদ, রওশন আরা কবির লিলি, মেশকাতুল ওয়ায়েজীন লিটু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, হিসাবরক্ষক সাইফুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ অনেকে।

বাজেট আলোচনায় পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, আমার মেয়াদে চারবার বাজেট পেশ করার সৌভাগ্য হয়েছে। পৌরসভার উন্নয়নে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। প্রতিটি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বাস টার্মিনাল ও কবরস্থানের উন্নয়ন, কালিদাস ট্যাংক পুকুরের সৌন্দর্যবর্ধনের কাজ, হাটবাজার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। এছাড়া বিশ^ব্যাংকের একটি নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভায় আরো উন্নয়ন হবে। পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি। আমি পৌরবাসীর কল্যাণে সবসময় নিবেদিত। কখনো নিজের আখের গোছানোর কাজে আমি ব্যস্ত নই। 





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ