রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় সাকিব আল হাসানের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
মাগুরায় সাকিব আল হাসানের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের উদ্যোগে অসহায়,গরিব ,কেটে খাওয়া মানুষ দিন-মজুর ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় শহরের কেশব মোড়, চৌরঙ্গীমোড়,ভায়নামোড়,স্টেডিয়ামের সামনে এ ,খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি চাল,তেল ২ লিটার,ডাল ১ কেজি,আলু ১ কেজি ও লবণ ১ কেজি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান রানার সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম,সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার মাসরুর রেজা কুটিল,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক হীরক,এান ও সমাজকল্যাণ সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবু,বাংলাদেশ আবাহনীর সাবেক অধিনায়ক মেহেদী হাসান উজ্জ্বল,সামছুর রহমান,রাশেদুজ্জামান রনি,রাব্বি আমিন সোয়ানসহ একাধিক নেতা কর্মি। এ সময় বক্তারা বলেন,বিগত যে কোন দু:সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের পাশে ছিল এখনো আছে । আওযামীলীগের আদর্শ হচ্ছে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করে মাগুরা জেলা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 