সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে ২৯ জুলাই সোমবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন,অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি আব্দুল মজিদ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী। বক্তৃতা করেন, ব্যাবসায়ী গৌতম ভদ্র,
পরিবেশ কর্মি শাহিনুর রহমান, দিবাশিস সাধু, গনেশ দাশসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে সুন্দরবন ও বাঘ ভালো থাকবে।






পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির
পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ 