সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার দেলুটিতে অনুদান দেওয়ার নামে টাকা উত্তোলন করায় ৩ প্রতারক গ্রেফতার; থানায় মামলা
পাইকগাছার দেলুটিতে অনুদান দেওয়ার নামে টাকা উত্তোলন করায় ৩ প্রতারক গ্রেফতার; থানায় মামলা
পাইকগাছার দেলুটিতে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় শাহানা স্টীল ডেভোলপমেন্ট ইনস্টিটিউট নামে এনজিও এর প্যাডে সাহায্যের নামে ফরম পূরন করে টাকা উত্তোলন করার সময় এলাকাবাসি ৩ প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কৌশিক কুমার সাহা জানান, রোববার দুপুরে উপজেলার বন্যা কবলিত দেলুটি ইউপির ক্ষতিগ্রস্থ এলাকায় নগদ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য ও ঘরবাড়ি তৈরির নামে ৮০ টাকা করে ফরমের মূল্য নিয়ে তালিকা করছিলো শাহানা স্টীল ডেভোলপমেন্ট ইনস্টিটিউট নামে ভূয়া একটি প্রতিষ্ঠান। এ সময় স্থানীয় এলাকাবাসি আর্থিক অনুদানের নামে ফরম পূরনের টাকা কেন নেয়া হচ্ছে জানতে চাইলে প্রতিষ্ঠানের নাম ব্যবহারকারী ব্যক্তিরা কোন উত্তর দিতে পারেনি। স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ জানান, হরিনখোলা গ্রামের ইয়াছিন খানের পুত্র মামুন খান (১৯) ও একই এলাকার আইদ সরদারের পুত্র মনির আলম (৩০) এবং বারোআড়িয়া গ্রামের বিভূতি ঢালীর পুত্র মিঠু ঢালী(৩৩) ভূয়া একটি এনজিও এর নামে ফরম তৈরি করে দেলুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের নিকট থেকে টাকা উত্তোলন করছিলো। এ সময় স্থানীয় এলাকাবাসি ফুলবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, দেলুটির ক্ষতিগ্রস্থ এলাকায় আর্থিক অনুদানের কথা বলে ফরম পূরনের নামে শত শত মানুষের নিকট থেকে টাকা তোলায় এলাকাবাসি ৩ ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছে। উত্তম বৈরাগী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেফতারকৃত ৩ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে 