বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে পাইকগাছায় সপ্রবি সহকারী শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান
১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে পাইকগাছায় সপ্রবি সহকারী শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান
ন্যায্যতা’র ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পাইকগাছায় মানববন্ধন কর্মসূচিসহ স্বরক্ষলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক এসকে আসাদুল্লাহ মিঠু। সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়। সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি জিএম আলমগীর কবির, সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গাজীসহ শিক্ষক , ব্রজেন বিশ্বাস, তরুণ সাধু, আব্দুর রাজ্জাক, মোঃ মহসিন আযম, এস আবু সাঈদ, প্রীতিশ সরকার, জেসমিন ফেরদৌস, সুরাইয়া ইয়াসমিন, সাহানা ইয়াসমিন, মনিরা, ভৈরব দফাদার, সুস্মিতা, আঃ আলিম, আঃ সালাম, মিলন সাধু, তাপস ঘোষ, মানব ঘরামী, জ্যোতি প্রকাশ, প্রহ্লাদ দেবনাথ, সাইফুল্লাহ হাসান, আলমগীর হোসেন, জেসমিন নাহার, তাপসী ঢালী, তাফরুজানুর চিশতী, সিরাজুল ইসলাম, তরুণ সাধু, অমেন্দ্রনাথ সরদার, শাহিন উল্লাহ সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর মাধ্যমে অন্তবর্তী সরকারের কাছে দাবীকৃত স্মারকলিপি প্রদান করেন।






পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা 