বুধবার ● ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » সাবেক এমপি মোঃ রশীদুজ্জামান ৩ দিনের রিমাণ্ডে
সাবেক এমপি মোঃ রশীদুজ্জামান ৩ দিনের রিমাণ্ডে
সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে বুধবার পাইকগাছা আদালতে হাজির করা হয়। সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। জামিন শুনানিতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড, শেখ তৈয়েব হোসেন নুর ও বিপক্ষে ছিলেন বিএম ইকরামুল হক। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন নামজ্ঞুর ও তিন দিনের রিমান্ড মজ্ঞুর করে থানা হেফাজাতে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম ।
২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট জিআর ১২০/২৪ মামলা রেকর্ড হয়। মামলাটি করেন, কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএনপির ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান। এ মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামএ মামলাসহ সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যে ৩ মামলায় এজাহারভুক্ত আসামি। ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র্যাব ৬ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 