শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » কয়রায় ১ ঘন্টার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রত্না মুণ্ডা
প্রথম পাতা » শিক্ষা » কয়রায় ১ ঘন্টার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রত্না মুণ্ডা
২৭৭ বার পঠিত
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় ১ ঘন্টার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রত্না মুণ্ডা

---

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃখুলনার কয়রা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মাত্র এক ঘণ্টার জন্য দায়িত্ব নিয়েই জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্থ ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা উপকূলের কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্যানেটারী ন্যাপকিন সরবররাহ, মুণ্ডা কমিউনিটিতে প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা, শিশু শ্রম বন্ধ, শিশু নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ, মুণ্ডা শিশু কিশোরদের উপবৃত্তি প্রদান, শিক্ষার হার বৃদ্ধি করা সহ বিদ্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণের নির্দেশনা দিয়েছেন কয়রা সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রত্না  মুণ্ডা। উপকূলীয় জনপদ খুলনার কয়রায় টেকওভার শীর্ষক এক মত বিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের কাছ থেকে এক ঘণ্টার জন্য প্রতীকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব নিয়েই এই নির্দেশনা দেন। প্লান ইন্টারন্যাশনালের সহযোগীতায় পরিত্রাণের উদ্যোগে গতকাল ২৭ অক্টোবর শনিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায়  আয়োজন করা হয়। গার্লস টেকওভার শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কপোতাক্ষ কলেজের অবঃ অধ্যাপক আ.ব.ম আ. মালেক, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, এ্যাডঃ আনিছুর রহমান, মোঃ আল আমিন ফরহাদ, উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুণ্ডা প্রমুখ।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ