শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানার বিশেষ অভিযানে পরোয়ানার ৩ আসামিকে গ্রেফতার
পাইকগাছা থানার বিশেষ অভিযানে পরোয়ানার ৩ আসামিকে গ্রেফতার
![]()
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সহকারী উপ-পুলিশ পরিদর্শক সরদার মোস্তফা, মাসুদ করিম ও গৌতম রায় তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারী পরোয়ানার আসামিরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের মকবুল সরদারের ছেলে রবিউল সরদার (৪০), গোপালপুর গ্রামের আকবর বিশ্বাসের ছেলে আল-আমীন বিশ্বাস (৪২) ও চাঁদখালী ইউনিয়নের পূর্ব কালুয়ার বাদুড়িয়া গ্রামের ফজর আলী মোড়লের ছেলে আবুবক্কর মোড়ল(৪৭)। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরোয়ানার আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক 