শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় পলিথিন মুক্ত করতে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ
মাগুরায় পলিথিন মুক্ত করতে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ

মাগুরা প্রতিনিধি : “পলিথিন ব্যবহার বন্ধ করি,পরিবেশ রক্ষা করি “ এ শ্লোগান নিয়ে মাগুরায় বিভিন্ন বাজার থেকে পলিথিন মুক্ত করতে বাজার মনিটরিং শুরু হয়েছে । এ উপলক্ষে শুক্রবার সকালে মাগুরা পুরাতন বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত । এ উপলক্ষে শহরের পুরাতন বাজারে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়েছে। বাজার থেকে পলিথিন মুক্ত করতে ব্যাগ বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কালিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহি অফিসার ইসরাত জাহান, ভোক্তা অধিকার সংরক্ষণের উপ-পরিচালক মো: মামুনুর রহমান ও বনিক সমিতির আহবায়ক হুমায়ুন কবির রাজা প্রমূখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক উপস্থিত ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের পলিথিন ব্যবহার না করে কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।






এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি 