মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
![]()
পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে তমাল বিশ্বাসের (২২) মৃত্যু হয়েছে। ১১ নভেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমনগর বাজারের পাশে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোটর সাইকেল যোগে মামারবাড়ি গোয়ালবাথান যাচ্ছিলো। পথিমধ্যে কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর বাজারে পাশের রাস্তায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলটি গতি বেশি থাকায় মোটরসাইকেল চালক তমাল ছিটকে পড়ে মাথা মুথ থেতলে আহত হয়। আহত তমালকে ওই রাতে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা নেয়ার পথে তার মৃত্য হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, আমাদের সিমান্তে ঘটেছে। আমাদেরকে না জানিয়ে তার মরদেহ পুড়িয়ে ফেলেছে। সম্ভবত তালা থানায় একটি অপমৃত্যু মামলা হতে পারে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 