বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা এজি একাডেমীর শতবর্ষ উৎসবের লগো উন্মোচন
মাগুরা এজি একাডেমীর শতবর্ষ উৎসবের লগো উন্মোচন

মাগুরা প্রতিনিধি : মাগুরা এজি একাডেমীর শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের লগো উন্মোচনকরা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের লগো উন্মোচন করেন। এ সময় আয়োজনের আহবায়ক এ্যাড মো: আহম্মদ হোসেন,সদস্য সচিব শাহেদ হাসান টগর,মাগুরা এজি একাডেমীর প্রধান শিক্ষক মো: জহির হোসেন ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।
আয়োজন কমিটির সদস্য সচিব শাহেদ হাসান টগর বলেন,মাগুরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এজি একাডেমী ইতিমধ্যে শতবর্ষ পূর্ণ করেছে। এ উপলক্ষে বিদ্যালয়ের নতুন ও প্রাত্তন শিক্ষার্থীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে আগামী ২৮ শে ডিসেম্বর শুক্রবার। আমরা আশা রাখি এ উৎসবের নতুন ও প্রাত্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসবে প্রতিষ্ঠানে। এ আয়োজনে থাকবে বর্ণাঢ্য র্যালী ,স্মৃতিচারণ,সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ অনুষ্ঠানের লগো উন্মোচন হলো।অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে নতুন ও প্রাত্তন শিক্ষার্থীরা কাজ করছে । এ উৎসবে আরো থাকবে আলোকসজ্জা। উৎসবকে সামনে রেখে ডিসেম্বর মাসে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হবে। রাতে থাকবে বাজি উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও বাইরের খ্যাতিমান শিল্পীরা গান পরিবেশন করবে ।






পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 