সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বির লাশ উত্তোলন
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বির লাশ উত্তোলন

মাগুরা প্রতিনিধি :মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ মেহেদী হাসান রাব্বির দাফনের ১২০ দিন পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলার বরুতৈল গ্রামের কবরস্থান থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বির লাশ উত্তোলন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ অগাস্ট মাগুরা শহরের ঢাকারোড ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে রাব্বি মারা যায়। ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার মো. মামুনুর রশিদ ও মাগুরা সদর থানা অফিসার ইন চার্জ (ওসি) আইয়ুব আলী, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই এহোসানুল হকের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। রাব্বি মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।
মামলার তদন্তের স্বার্থে আদালত রব্বির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী।






শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা 