বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে মোঃ সোহেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার রাত ৮ টার দিকে নগরীর হাজী মুহাসীন রোড আরজান আলী লেনে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক সাতক্ষীরা জেলার আশাশুনির আনুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিকারের ছেলে। তিনি খুলনা নগরীর বাবুখান রোডের দ্বিতীয় গলিতে বসবাস করেন, পেশায় একজন রং মিস্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪৩ হাজী মুহাসিন রোড মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসে ছিলেন সোহেল। এ সময়ে দুর্বৃত্তদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল দোকান থেকে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার পেটের বাম পাশে বিদ্ধ হয়। এ সময়ে সোহেল জমাদ্দার টাওয়ারের সামনে পড়ে গিয়ে পুনরায় উঠে দৌড় দিতে গিয়ে আরজান আলী সড়কের মধ্যে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. মুনীর উল গিয়াস বলেন, বাবুখান রোড দ্বিতীয় গলির বাসিন্দা সোহেল রাত ৮ টার দিকে হাজী মহসিন রোডের আরজান আলী লেনের মাথায় আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি করে। গুলি তার পেটের বামপাশ দিয়ে বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।






নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪ 