শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় মঘীর মাঠে ঘোড়া দৌড় ও গ্রামীণ মেলা
মাগুরায় মঘীর মাঠে ঘোড়া দৌড় ও গ্রামীণ মেলা

মাগুরা প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর মাগুরা সদরের মঘী দক্ষিণপাড়ার পূর্ব মাঠে গ্রাম-বাংলার ঐতিহাসিক ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে মঘী ইউনিয়ন গ্রামবাসী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করে। বিকালে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ মোট ৩২ টি চৌকশ ঘোড়া । মোট ৮টি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । চুড়ান্ত দৌড়ে নড়াইল জেলার ঘোড়া ১ম স্থান,যশোরের বাঘারপাড়া ইন্দ্রনীলের ঘোড়া ২য় স্থান ও মহম্মদপুর পাল্লা শ্রীগ্রামের ঘোড়া ৩য় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন,শাহেদ হাসান টগর,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,মঘী ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মঘী গ্রামের ষাটর্ধ্বো বয়সী কৃষক আক্কাস আলী বলেন,প্রায় ১০ বছর পর আমাদের গ্রামে হচ্ছে ঘোড়া দৌড় ও মেলা । দীর্ঘদিন পর মেলা হওয়ায় মানুষের ঢল নেমেছে এ গ্রামে। পাশাপাশি ঘোড়া দেখতে দৌড় দেখতে মঘী গ্রামের মানুষসহ পাশ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ এসেছে এখানে। মাগুরা সদরের মধ্যে মঘীর মাঠ সবচেয়ে বড় এবং দীর্ঘ। এ মাঠে পূর্বে জামজমকপূর্ণ ঘোড়া দৌড় ও মেলা হতো। যা দেখতে দূর-দূরান্তের মানুষের ঢল নামতো । আর দীর্ঘ দিন পরে মানুষের মনে আনন্দের জোয়ার বইছে ।
আয়োজক কমিটির প্রধান খায়রুজ্জামান সবুজ বলেন, দীর্ঘ ১০ বছর পর অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা মঘীর মাঠে ঘোড়া দৌড় ও মেলা করছি। এ মেলাকে ঘিরে মানুষের মনে আনন্দ উছ¦াস বইছে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মাগুরা ,যশোর, মহম্মদপুর, ঝিনাইদহ, শৈলকূপার ৩২টি ঘ্ড়োা অংশ নিয়েছে। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা। এ মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগোরদোলা,চলন্ত ঘোড়া রয়েছে। নারীদের জন্য রয়েছে কসমেটিক স্টল,বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী,জিলাপী,নানা রকমের চানাচুর,আচারসহ বিভিন্ন রকমের বাহারী সব দোকান। রাতে এ মেলায় গ্রামসবাসীর জন্য থাকছে বিচার গান। আমরা এখন থেকে প্রতি বছর এ মেলার আয়োজন করার চেষ্টা করবো।






শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ 