শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে রেলযাত্রায় প্রথমদিনেই যাত্রীদের উচ্ছ্বাস ; টিকিটের সংকট
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে রেলযাত্রায় প্রথমদিনেই যাত্রীদের উচ্ছ্বাস ; টিকিটের সংকট
২৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে রেলযাত্রায় প্রথমদিনেই যাত্রীদের উচ্ছ্বাস ; টিকিটের সংকট

---
ফরহাদ খান, নড়াইল ; নড়াইল থেকে শুরু হয়েছে স্বপ্নের রেলযাত্রা। খুলনা থেকে ছেড়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে নড়াইল রেলস্টেশনে এসে পৌছায় ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামের নতুন কোচটি। প্রথমদিনেই যাত্রী সাধারণের ব্যাপক চাপ ছিল। অনেকে টিকিটও পাননি। এছাড়া বিভিন্ন বয়সের মানুষ আসেন প্রথম দিনের রেলযাত্রা দেখতে। সবমিলে ব্যাপক আনন্দ-উৎসব তৈরি হয় নড়াইল রেলস্টেশনে।

নড়াইল রেলস্টেশন সূত্রে জানা যায়, খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। এই ট্রেনটি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এদিকে, আজ বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি আবার ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে বেনাপোল ফিরবে।

এদিকে, মঙ্গলবার সকাল ৭টা ৩৫মিনিটে নড়াইল রেলস্ট্রেশনে ট্রেন আসার আগেই ভোর থেকে যাত্রীসহ উৎসুক জনতা ব্যাপক ভিড় করেন নতুন রেলযা্ত্রা দেখতে। এই রেলযাত্রার মধ্যদিয়ে নড়াইল থেকে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হলো। যাত্রী সাধারণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে প্রত্যাশা করছেন সবাই।

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, স্কুলশিক্ষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, কবি ও ব্যাংকার মফিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে হলেও রেলপথে যুক্ত হলো নড়াইল জেলা। খুব ভালো লাগছে। এখন নড়াইল থেকে আমরা সহজে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোল যেতে পারব।

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের পলাশ মৃধা বলেন, নড়াইল স্টেশনে যাত্রীর এতো চাপ ছিল যে প্রথমদিনে টিকিট পাইনি। দাঁড়িয়ে যাওয়ার মতোও কোনো টিকিট ছিল না। তবু আনন্দিত, নড়াইল থেকে স্বপ্নের রেলযাত্রা শুরু হলো।

পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে যাতায়াতের ক্ষেত্রে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে ৪ ঘণ্টায়। আর নড়াইল থেকে ঢাকায় পৌঁছানো যাবে মাত্র দুই ঘণ্টায়। এই ট্রেন ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নামে দু’টি কোচ নিয়মিত চলাচল করবে। এমনটি জানিয়েছেন নড়াইল রেলস্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ
পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা
মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)