শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয় - সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল
প্রথম পাতা » রাজনীতি » ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয় - সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল
৩৭৮ বার পঠিত
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয় - সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল

---

শাহীন আলম তুহিন, মাগুরা থেকে : নির্যাতনের শিকার দীর্ঘ ৭ বছর কারাবরণকারী মাগুরা-২ আসানের সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল সভাপতি কাজী সালিমুল হক কামাল মহম্মদপুর উপজেলার জনগণের ভালোবাসায় সিক্ত হলেন। রবিবার বিকালে মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় তিনি বলেন,বিগত আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর  অমানষিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে এ দলটিকে ধ্বংস করার চেষ্টা করে ছিল। আমিও মিথ্যা মামলায় পড়ে দীর্ঘ ৭ বছর কারাবরণ করেছি। মনে করে ছিলাম আর কোনদিন জেল থেকে মুক্ত হতে পারবো না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে মুক্ত হয়ে আপনাদের সামনে এসেছি। ওয়ান ইলেভেনের সময়ও আমাদের দলের নামে মামলা হয়েছে শত শত। হয়রানির শিকার হয়েছে নেতাকর্মীরা। জুলাই-আগস্টের ছাত্র আন্দেলনের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু দেশ থেকে এখনো তার শিকড় রয়ে গেছে। তাই আমাদের প্রতিটি পাড়া-মহল্লা,থানা,ইউনিয়নে বিএনপি’র নেতৃত্বে সবাইকে আরো ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আপনারা মনে রাখবেন “ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়” তাই সঠিক নেতৃত্বে কাজ করতে হবে।
সামনে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে এছাড়া  ভোটার বাড়াতে ও সকলকে  ঐক্যের আহবান জানিয়ে বিএনপি নেতা মাগুরা -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ কাজী সালিমুল হক কামাল, বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে মহম্মদপুরে  প্রচার, মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিগত আওয়ামীলীগের ফ্যাসিস্ট সরকার হাজার-হাজার মামলা দিয়ে গনতন্ত্র হত্যার ধংসযঞ্জে লিপ্ত ছিল। কোনভাবেই সাধারন জনতাকে দাবিয়ে রাখতে পারেনী জনগন ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মাধ্যমে প্রমান করেছে  জনতার-ই জয় হয়েছে এবং গনতন্ত্রেরই বিজয় হয়েছে। গনতন্ত্র টিকিয়ে রাখতে দলীয় অন্তর্কোন্দল ভুলে গিয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
বক্তব্য শেষে প্রধান অতিথি  তিনি ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন।
মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ এর সভাপতিত্বে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  রাজপথের লড়াকু সৈনিক ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আক্তার হোসেন, ফারুকুজ্জামান, মো: আলমগীর হোসেন,খান হাসান ইমাম সুজা, পিকুল খাঁন, সাহেদ হাসান টগর,  মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: জহুরুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান মিজান।
মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক  আবু তাহের সবুজ, মহম্মদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব আলী প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহম্মদপুর  উপজেলা বিএনপি সদস্য সচিব  সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ