সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় তারুণ্যের উৎসব-উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পাইকগাছায় তারুণ্যের উৎসব-উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
“এসো বদলায়, পৃথিবী বদলায়” প্রতিপাদ্যের আলোকে পাইকগাছায় তারুণ্যের উৎসব- ২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এর উপস্থাপনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, প্রধান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক মো. শাহজাহান আলী শেখ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, ডিজিএম ছিদ্দিকুর রহমান, সমাজসেবা অনাথ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, জামিনুর রহমান রানা, সমন্বয়ক সাদমান মোর্শেদ ও আ. কাদের নয়ন প্রমুখ। এসময় মনিরুল হুদা, অধ্যক্ষ উৎপল বাইন ও আজহার আলী, প্রধান শিক্ষক আঃ ওহাব, মিলি জিয়াসমিন, সরকারি কর্মকর্তাদের মধ্যে মো. হুমায়ুন কবির, মৌলদা খাতুন, জয়ন্ত ঘোষ, জিএম জাকারিয়া, রেশমা আক্তার, স্বজল বিশ্বাস, এসআই বাবলা দাস, ইউপি সদস্য শহিদুল ইসলাম, পীযূষ মন্ডল ও আব্দুল্লাহ সরদার, আঃ সালাম, নয়ন বিশ্বাস, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসব কে ঘিরে ৯ জানু. থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাংকন, সমাবেশ, পিঠা উৎসব, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।






পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 