শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

SW News24
শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে গোয়ালদহ ও সব্দালপুর স্কুল চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে গোয়ালদহ ও সব্দালপুর স্কুল চ্যাম্পিয়ন
১৯৯ বার পঠিত
শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে গোয়ালদহ ও সব্দালপুর স্কুল চ্যাম্পিয়ন

---
মাগুরা প্রতিনিধি : “এসো দেশ বদলায়,পৃথিবী বদলাই” এ শ্লোগান নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা  )গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকালে মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করে। এ টুর্ণামেন্টে  শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালক গ্রুপে ১ম খেলায় মহম্মদপুর বালিদিয়া সরকারি প্রাথমিক মুখোমুখি হয় শ্রীপুরের সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের । তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে । নির্ধারিত খেলা শেষে সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে জয়ী হয় । বালিকা গ্রুপে শ্রীপুরের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় মাগুরা সদরের খানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। খেলায় গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯-১ গোলে জয়ী হয়। এ টুর্ণামেন্টে বালিকা গ্রুপে সেরা খেলোয়াড় গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিতা বিশ্বাস ও সর্ব্বোচ্চ গোলদাতা একই বিদ্যালয়ের ইয়াসিন খাতুন পুরস্কার অর্জন করে। বালক গ্রুপে সেরা খেলোয়াড় সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবরাজ সরকার ও সেরা গোলদাতা রাকিবুল পুরস্কার অর্জন করে। খেলা শেষে মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম ও জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন।





খেলা এর আরও খবর

জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ  ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা

আর্কাইভ