বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
আশাশুনিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

আশাশুনি : আশাশুনিতে তারুণ্যের উৎসব’২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। প্রতি গ্রুপে ২ জন করে ৫টি গ্রুপে ১০ জন শিক্ষার্থী কর্মশালায় তাদের ভাবনার কথা লিখিত ভাবে লিপিবদ্ধ করে পাঠ করে উপস্থাপন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, প্রভাষক মুকুন্দ কুমার, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা 